প্রকাশিত: ২৯/০৯/২০১৮ ৩:২২ পিএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :

টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে ২৯সেপ্টেম্বর রাত ১টায় টেকনাফ থানাধীন ঝর্নার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উসমান গণি (৩২) নামের ইয়াবা পাচারে জড়িত গণিকে ৪০০০(চার হাজার) পিস ইয়াবাসহ আটক করে টেকনাফ সার্কেল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সদস্যরা।

আটক উসমান গণি টেকনাফ সদর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডস্থ লেঙ্গুর বিলের মৃত ছৈয়দ আহম্মদ এর ছেলে। টেকনাফ সার্কেল পরিদর্শক আব্দুস সালাম হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে যুক্ত বলে জানায়। তার নিজ হেফাজতে অবৈধ মাদকদ্রব্য রাখার অপরাধে টেকনাফ সার্কেল পরিদর্শক আব্দুস সালাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল

 

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer