প্রকাশিত: ১৯/০৫/২০২১ ৬:২৩ পিএম

টেকনাফ থানাধীন বাজার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবা এবং ৬ জন ইয়াবা পাচারকারীসহ ১টি নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।

বুধবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার টেকনাফ লে. কমান্ডার এম মিরাজুল হাসান এর নেতৃত্বে উক্ত এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালীন টেকনাফ বাজার ঘাটে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটিকে জব্দ করে কোস্ট গার্ডের অভিযান পরিচালনাকারী দল। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো (১) মো. আব্দুল্লাহ (২৭), পিতা. ফয়জুর রহমান, (২) মো. ইব্রাহিম (৩০), পিতা. রহিম উল্লাহ, (৩) মো. আলম (২৬), পিতা. জাকারিয়া, (৪) মো. ইয়াছির (৩২), পিতা. আবু বক্কর সিদ্দিক (৫) নুর মোহাম্মদ (২৭), পিতা. শিদা আলী (৬) করিম উল্লাহ (৩৪), পিতা. মতিউর রহমান।

আটককৃত ইয়াবা পাচারকারী এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...