প্রকাশিত: ০১/১১/২০১৮ ১:৪৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ বেড়িবাঁধ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক মো. হেলাল (১৮) সাবরাং কচুবনিয়ার জালাল আহমদ বৈদ্যের ছেলে। তিনি টেকনাফ শাহ পরীর দ্বীপ সড়কের ইজিবাইক চালক ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শাহ পরীর দ্বীপ বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত লাশের খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই মো. ইব্রাহীমের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মুখে-বুকে কিল-ঘুষির আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পিতা জালাল আহমদ আহম্মদ বলেন, ‘বুধবার রাত ৯টার সময় কে যেন ফোন দিয়ে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। রাত ১০টায় তার মোবাইলফোন বন্ধ পেয়ে খোঁজাখুঁজি করলে আর পাওয়া যায়নি। সকালে জেলেরা খবর দেয় যে, শাহ পরীর দ্বীপ বেড়িবাঁধের পাশে একজন যুবকের লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি আমার ছেলের লাশ মাটিতে পড়ে আছে।’

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সকালে এলাকাবাসী সূত্রে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জলবায়ু ঝুঁকির প্রভাবে শিশুদের সুরক্ষায় তরুণ গবেষকদের তথ্য প্রকাশ

কক্সবাজারের উখিয়ায় জলবায়ু ঝুঁকি প্রবণতা ও সক্ষমতা যাচাই বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...