ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১২/২০২৩ ৯:২৯ এএম

কক্সবাজারের টেকনাফে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন রোহিঙ্গা নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা বাজারের ডায়মন্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাসানের ছেলে আব্দুর রশিদ (২৬), একই ইউনিয়নের ৪ নম্বর দৈংগাকাটার মো. সরোয়ারের ছেলে মজিব উল্লাহ (৩৫), হ্নীলা ইউপির ৩ নম্বর ওয়ার্ড পূর্ব সিকদার পাড়ার মৃত আবু জাফরের ছেলে আলী আহমদ (৫৫), জামতলী পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আলমের স্ত্রী মাহফুজা (৩০), জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-২৬/এ এর মৃত আমান উল্লাহর স্ত্রী শাহিদা বেগম (৩০) ও আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জমির হোসেনের মেয়ে সাজিদা বেগম (২২)।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ছয় নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...