প্রকাশিত: ০২/০৫/২০১৯ ১০:১২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
সঠিক পথে আসার প্রতিশ্রুতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে আত্মসমর্পণ করা তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আবু তাহেরের বাসা থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫।

এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে তাহেরের ভাই আবু বক্করসহ (৩৯) তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়ার বাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত অপর দুইজন হলেন- টেকনাফের হ্নীলার পশ্চিম মহেশখালীপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেলিম উদ্দিন (২৯) ও কক্সবাজার শহরের পাহাড়তলীর কাদির বশরের ছেলে আয়াছ (২০)।

আবু তাহেরের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার পূর্বপাড়া গ্রামে। তার বাবার নাম জালাল আহমদ। কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়ায় তার আরেকটি বাড়ি রয়েছে। আত্মসমর্পণকারীদের তালিকায় তাহেরের নাম এক নম্বরে রয়েছে।

র‌্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. মেহেদী হাসান বলেন, ইয়াবা ব্যবসায়ী আবু তাহের আত্মসমর্পণ করলেও সৌদিআরবে থাকা তার ভাই হাসানের নেতৃত্বে একটি চক্র ইয়াবা ব্যবসা পরিচালনা করছে। এ চক্রে রয়েছে তার আপন ভাই আবু বক্করও। র‌্যাবের কাছে খবর ছিল আবু তাহেরের বাসায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আবু বক্করসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...