প্রকাশিত: ২৫/০৬/২০১৯ ২:০৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি চারটি বন্দুক ও ১০টি তাজা কার্তুজসহ আফসার কামাল (২৭) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার হ্নীলার রঙ্গিখালী এলাকার ভাই ভাই অটোরাইস মিলে অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

আটক আফসার কামাল হৃীলা রঙ্গীখালীর এলাকার ফরিদ আহম্মেদের ছেলে।

টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল হৃীলা রঙ্গীখালী এলাকায় ভাই ভাই অটোরাইস মিলে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় রাইস মিলে ধানের বস্তার ভেতরে লুকিয়ে রাখা চারটি দেশীয় তৈরি বন্দুক ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে আফসার কামাল নামের একজনকে আটক করা হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...