প্রকাশিত: ০১/০৭/২০১৯ ১২:৪৯ পিএম

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের অর্ধশতাধিক মানুষ টেকনাফে আটকা রয়েছে দু’দিন ধরে। সোমবার সকালেও এই রুটে কোন নৌযান চলাচল করেনি।

এদিকে বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সেখানে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সামবার সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়ার নৌঘাটে অনেক লোককে ভিড় করতে দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন।

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় শনিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। এছাড়া দুইদিন আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা অর্ধশতাধিক মানুষ টেকনাফে আটকা পড়েছেন। তারা আত্মীস্বজনসহ কয়েকটি আবাসিক হোটেলে রয়েছেন।

সেন্টমার্টিন-টেকনাফ রুটে নৌযান সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় গত দু’দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে এ রুটে রুটে কোনো নৌযান চলাচল করতে পারছে না।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer