ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ১১:১৫ এএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া সমুদ্র উপকূলীয় এলাকায় মিয়ানমার থেকে পালিয়ে এলো ৫ রোহিঙ্গা। বুধবার (১৭ জুলাই) বিকেলে ট্রলার নিয়ে বঙ্গোপসাগর অতিক্রম করে দুই নারীসহ ৫ রোহিঙ্গা অনুপ্রবেশ করে৷

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ছমি উদ্দিন।

তিনি বলেন, বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসব রোহিঙ্গাদের আটক করেন। নোয়াখালীপাড়ার ঘাট থেকে এই পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

জানাগেছে, অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গারা মিয়ানমারের আলিপাড়ার বাসিন্দা। তারা রাত ৩টার দিকে ট্রলারে উঠে। ঘাটে পৌঁছার পর ট্রলার রেখে দালালরা পালিয়ে গেছে।

আটক রোহিঙ্গারা হলেন, আলিপাড়ার হারুনের ছেলে এনামুল হাছান, একরাম উল্লাহর ছেলে মোশাররফ, একরামের স্ত্রী ওমমুল কাইর, একরামের ছেলে মোফশ্শর এবং আবু বক্করের স্ত্রী শাহনাজ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, পাঁচ রোহিঙ্গাকে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে ট্রলারটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী ট্রলার মালিক, চালকসহ দালালদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারের সংঘাতের জের ধরে সীমান্ত দিয়ে কোনো প্রকার অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...