প্রকাশিত: ২১/১১/২০১৮ ৮:০৭ পিএম

ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ:
সীমান্ত শহর টেকনাফের সাবরাং এলাকা থেকে বিজিবি অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবা বড়িসহ ৩ জন মাদকবেপারীকে আটক করা হয়।

২ বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তেিত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টার দিকে হাবিলদার মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সাবরাং রুহুল্লার ডেপার এলাকার মোঃ আলম এর বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে ষ্টীলের আলমিরার ভেতর বিভিন্ন কাপড় ভর্তি একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এসময় বাড়ির মালিক মৃত সজল আহম্মদ এর ছেলে মোঃ আলম (৪০), বাহারছড়া কচ্ছপিয়া গ্রামের মৃত কবির আলম ছেলে মোঃ আবু সিদ্দিক (২৫), এবং মিঠাপানিরছড়া গ্রামের মোঃ রুহুল আমিন ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯) কে আটক করা হয়েছে।

২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের ইয়াবা নিজেদের দখলে রাখার অপরাধে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভ্রাম্যমান আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৯,৮৫৭ পিস ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer