প্রকাশিত: ০৪/০৯/২০১৮ ৭:৫৭ এএম

নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের পৌরসভার আলোচিত ৩নং ওয়ার্ডের শূন্য পদে উপ-নির্বাচন আগামি ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়-আগামী ৯ সেপ্টেম্বর রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ১০ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই ও ১৭ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৯ সেপ্টেম্বর বিকাল ৫ টা পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র কক্সবাজার নিবার্চন অফিসে রিটার্নিং অফিসার ও টেকনাফ নিবার্চন অফিসে সহকারী রিটার্নিং অফিসার হতে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য গত ২৬ মে রাতে টেকনাফ পৌর সভার তিন বারের নিবার্চিত কাউন্সিলর একরামুল হকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ফলে মৃত্যুজনিত কারনে এ পদে উপ-নিবার্চনের তফসিল ঘোষনা করে নিবার্চন কমিশন।
টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাংবাদিক আবদুল্লাহ মনির উপ-নির্বাচনের তফসীলের সত্যতা নিশ্চিত করে বলেন-গতকাল ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে উপ নির্বাচনের পরিপত্র হাতে পেয়েছি। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer