প্রকাশিত: ২৭/০৬/২০২০ ৪:৩৮ পিএম

কক্সবাজারের টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম (৩৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বর্তমানে তিনি কর্মস্থল টেকনাফে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।এই তথ্যটি রাকিবুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন।রাকিবুল ইসলাম বলেন, বেশ কিছু দিন ধরে শরীরে করোনা উপসর্গ দেখা দিলে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিই।গত বৃহস্পতিবার ২৫ জুন আমার করোনা পজিটিভ রিপোর্ট আসে।বর্তমানে আমি হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছি।শারীরিক ভাবে সুস্থ আছি।পাশাপাশি আমার রোগ মুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।প্রসঙ্গত টেকনাফ উপজেলায় এ পর্যন্ত ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।তাদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছে।বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...