প্রকাশিত: ২২/০৩/২০২০ ৭:৪৯ পিএম

মুহাম্মদ জুবাইর,টেকনাফ:
করোনা সংক্রমণ থেকে বাঁচতে জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করায় টেকনাফ পৌরসভার গবাদিপশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ২২ মার্চ (রোববার) দুপুরে সাপ্তাহিক হাট বসানোর খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টেকনাফ পৌরসভার গবাদিপশুর হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা ও হাট বাজার পন্ড করে দেয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর বলেন- করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে জেলা প্রশাসন, কক্সবাজার কর্তৃক প্রদত্ত সব ধরণের গরু ও পশুর হাট বন্ধ রাখার নির্দেশনা অমান্য করায় টেকনাফ পৌরসভার ডেইল পাড়ায় গরুর হাট বসানোয় ইজারাদারকে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রদত্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...