প্রকাশিত: ১৩/০৬/২০২০ ১:৫৬ পিএম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল। গত ১২ জুন তার নমুনার পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরেে তিনি দিন ধরে অসুস্থবোধ করছেন। সাথে ক্লান্তিভাব। এর মধ্যে গত পাঁচদিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১২জুন তার রিপোর্ট পজেটিভ আসে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আরো দুজন ডাক্তার গুরুতর অসুস্থ হয়ে আছে। এদেও একজনের শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাকে বাসায় আসোলেশনে রাখা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার ও পাল্স অক্সিমিটার দিয়ে রাখা হয়েছে। অন্যদিকে আমার আরেক গুরুত্বপূর্ণ চিকিৎসক ১০১ ডিগ্রি জ্বর নিয়ে কাতরাছেন বাসায়।

জানা গেছে, করোনা শুরু থেকেই রাতদিন নানাভাবে কাজ করে আসছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল। সেবা দিতে গিয়েই প্রতিদিন বহু মানুষের সংস্পর্শে এসেছেন তিনি। সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সুত্র : সিবিএন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer