উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৯/২০২২ ৭:২৬ পিএম

দীর্ঘ দিনের সকল জল্পনা,কল্পনা শেষ করে অবশেষে টেকনাফ উপজেলা আ.লীগের সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

উক্ত সম্মলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সম্পাদক নির্বাচিত হয়েছে।

১১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া।

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত উক্ত কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে সাবেক সাধারন সম্পাদক নুরুল বশর ও সাধারন সম্পাদক হয়েছে সাবেক যুগ্ন সম্পাদক মাহবুব মোর্শেদ।

এর আগে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল আলম, সম্মেলনের প্রধান বক্তা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর রামুর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, উখিয়া উপজেলা আওয়ালীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী এবং জেলা-উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...