প্রকাশিত: ২২/০৭/২০১৭ ৭:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৬ পিএম

ডেস্ক রিপোর্ট ::
উখিয়ায় বসত ভিটার জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে প্রতি পক্ষের উপর শাহাব উদ্দিন ও প্রাইমারি স্কুল শিক্ষক জামাল উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় বৃদ্ধাসহ ২ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উখিয়া থানায় একটি এজহার দায়ের করা হয়েছে।গত শুক্রবার (২১ জুলাই ) সকাল সাড়ে ৮ টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে।
থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং পশ্চিম দরগাবিল গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আশরফ আলী তার ভোগ দখলীয় বসত ভিটায় পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে।
জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার নুর আহমদের ছেলে সন্ত্রাসী সাহাব উদ্দিন ও জামাল উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী শুত্রুবার সকাল সাড়ে ৮টায় দিকে আশরফ আলীর বসত ভিটায় দা,লোহার রড,লাটি ইত্যাদি নিয়ে অন্যায় ভাবে প্রবেশ করে বাড়ির ভিটায় রোপিত ৩০/৪০ টি আকাশমণি ও সুপারী গাছসহ অন্যান্য গাছগাছালি কেটে ফেলে। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের দায়ের কোপে মারাত্মকভাবে আহত হন আশরফ আলীর মা বৃদ্ধা নুর আয়েশা বেগম (৫৫) ও তার ভাইয়ের স্ত্রী জায়নুয়ারা বেগম (২৮)। সন্ত্রাসীরা এসময় তাদেরকে শ্লীলতাহানিও করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। এছাড়াও বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসীরা মালামাল ভাংচুর ও লুট করে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আশরফ আলী বাদী হয়ে ৫ জনকে আসামী করে উখিয়া থানায় একটি এজাহার দিয়েছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer