ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ৪:০৪ পিএম

জাহেদ হাসান :
কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়ার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাস তল্লাশি করে ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় অভিযান চালায় কুমিল্লা রিজিওনের আওতাধীন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ খোকন কান্তি রুদ্র।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানান,হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস যাহার রেজি: নং-চট্ট মেট্রো-চ-১১-৪০৯০ এর চালক গাড়িতে করে মাদক নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে এএসআই মোহাম্মদ আলী সহ সংঙ্গীয় ফোর্সসহ মাইক্রোবাসটি তল্লাশি করে ৩৯১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় গাড়ির চালককে আটক সহ মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আটককৃত মোঃ ইকবাল কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার বাসিন্দা।

আটককৃত চালকের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer