প্রকাশিত: ০৭/০৫/২০১৭ ৮:৪৮ এএম
উখিয়া নিউজ ডেস্ক::
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি বাড়ি ঘিরে অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন।
এ সময় জঙ্গিদের গুলিতে এক অতিরিক্ত পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার বজ্রপুর গ্রামের গ্রামীণ ব্যাংকপাড়ায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বাড়িতে এখনও অভিযান চলছে। ইতিমধ্যে সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে।
মহেশপুর থানার ওসি আহমেদুল কবির যুগান্তরকে এসব তথ্য জানান।
তিনি বলেন, জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শনিবার রাত থেকে বজ্রপুর গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়। রোববার ভোরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে যায়।
শুরুতেই এক জঙ্গি পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এ সময় শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই ওই জঙ্গির মৃত্যু হয়।
এরপর থেকে বাড়িতে অবস্থানকারী জঙ্গিদের সঙ্গে থেমে থেমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি বিনিময় হয়।
এতে অপর জঙ্গি নিহত এবং একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতিমধ্যে বাড়িটি থেকে চারজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি আহমেদুল কবির।
জঙ্গি আস্তানায় অভিযান ঘিরে স্থানীয়দের সরিয়ে নেয়া হয়েছে। বাড়িটির আশপাশে কাউকে ভিড়তে দিচ্ছে না নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...