প্রকাশিত: ০৯/০৩/২০১৭ ১১:০৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেব।

আটকরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদীন (৩১) ও হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মৃত ফজল করিমের ছেলে মোহাম্মদ হাসান (২৬)।

পরিদর্শক ধনঞ্জয় বলেন, টেকনাফ থেকে বিক্রির জন্য কয়েকজন ব্যক্তি ইয়াবা নিয়ে আসার খবরে বৃহস্পতিবার  বিকালে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক ২ ব্যক্তির দিকে অভিযানকারি দলের সদস্যরা এগিয়ে গেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

“ এতে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে ১ হাজার ৯৫০ টি ইয়াবা পাওয়া যায়। ” আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক ধনঞ্জয়।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer