প্রকাশিত: ২৯/০৮/২০১৮ ২:৪০ পিএম

ডেস্ক রিপোর্ট::
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটের আমতলীর টেক নামক স্থানে বুধবার সকাল পৌনে ১২ টার দিকে কক্সবাজার মুখি কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর ব্যবহৃত পাজেরো জীপ চকরিয়া মুখি মোটর সাইকেলকে চাপা দিলে দুই আরোহী গুরুতর আহত হয়।
পথচারীরা তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে পাঠানোর পরবর্তী সময়ে ছাত্র লীগ নেতা পাভেলের মৃত্যু ঘটে বলে জানা গেছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরেক জনের পরিচয় জানা যায়নি। অনেকেই তাদের বাড়ি ডুলাহাজারা বলে ধারণা করছেন।

তবে একটি সুত্র নিশ্চিত করেছেন নিহত ব্যক্তি চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক পাভেল। মোটরবাইক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে মহেশখালী উপজেলা ছাত্রলীগ, গভীর শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।ঘটনাস্থল থেকে মোটর সাইকেল ও পাজেরো জীপ উদ্ধার করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ী হেফাজতে রাখা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer