প্রকাশিত: ১৫/০৩/২০১৭ ১১:০৪ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার -টেকনাফ সড়কের তুলাবাগান হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৯৬৫ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে। তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মংগলবার বেলা ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারমুখী বাসে একদল পুলিশ তল্লাশি চালিয়ে ৩৯৬৫ পিছ ইয়াবা সহ দুইজন মহিলা আটক করেন। এসময়ে তাদের জুতার ভিতর ইয়াবা ছিল বলে জানা যায়। তারা আইনের চোখে ফাকি দিয়ে হিল জুতার ভিতরে ইয়াবা নিয়ে চালানের চেষ্ট করছিল। আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার থাইংখালী এলাকার রশিদ আহমদের স্ত্রী তৈয়বা আক্তার (৩৫) ও চকরিয়া উপজেলা মালুমঘাট এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার (২০)। তারা দীর্ঘদিন ধরে উক্ত ব্যবসায় জড়িত আছে বলে প্রাথমিকভাবে জানা যায়। অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ রাত ৯টার দিকে ইয়াবা সহ ভিকটমকে কক্সবাজার সদর মডেল থানায় প্রেরন করেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer