প্রকাশিত: ১৯/০৫/২০১৭ ৭:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৮ পিএম
ফাইল ছবি

সিলেটে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে শহরতলির বটেশ্বর এলাকার তালেপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরা হচ্ছে- তালেপাড়ার আব্দুল মালিক ও মঞ্জু আহমদ। থানার ওসি আখতার হোসেন জানান, মামলার প্রধান আসামি একই এলাকার গইলপাড়ার আফরোজ আলীকে গ্রেপ্তার ও ওই স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। দশম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর পিতা ও মামলার বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, আফরোজ আলী দীর্ঘ ১৭ বছর লন্ডনে ছিল। সেখানে মাদক ব্যবসার দায়ে তার সাজা হয়। কারাগারে সাজাভোগ শেষ হলে সেদেশের সরকার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সম্প্রতি দেশে এসে তার গইলপাড়ার বাড়িতে অবস্থান নেয়। নানা কৌশল ও ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করে। এমনকি আফরোজ গত ১৩ই মে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে অপহরণ করে। এরপর তার খোঁজ মিলেনি। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা আত্মীয় আব্দুল মালিক, পারভিন বেগম ও মঞ্জু আহমদের শরণাপন্ন হলে তারা উল্টো আফরোজ মিয়াকে সহায়তা করে এবং মামলা না করতে ভয়ভীতি দেখায়। ফলে বাধ্য হয়ে মঙ্গলবার রাতে আফরোজসহ ওই তিনজনকে আসামি করে থানায় মামলা করেন বলে বাদী উল্লেখ করেন। এদিকে অপহরণের পর পুলিশ ভিকটিমের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করেছে। এতে ওই ছাত্রী উল্লেখ করে, ‘আমি আমার বাবা ও ভাইকে বাঁচাতে আফরোজের সঙ্গে চলে যেতে বাধ্য হয়েছি। আমাকে অস্ত্রধরে তার সঙ্গে যেতে বাধ্য করা হয়েছে। না গেলে বাবা ও ভাইকে মেরে ফেলবে। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার কোনো উপায় ছিল না। আমাকে ক্ষমা করো’। চিরকুট প্রসঙ্গে থানার ওসি আখতার হোসেন বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করা গেলে এর সত্য-মিথ্যা মিলবে। আমরা ধর্ষক ও অপহরক আফরোজকে গ্রেপ্তারের চেষ্টা করছি। মানব জমিন

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer