প্রকাশিত: ১৫/০৫/২০২২ ৯:৩৯ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল নোট তৈরির সরঞ্জামসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শনিবার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটক মো. আবু তাহের (৬৫) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২/ইস্ট, ব্লক-ই/৮ এর মৃত লাল মিয়ার ছেলে।

এসপি নাইমুল জানান, গোপন সংবাদে শনিবার বিকেল সাড়ে ৫ টায় কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তার বসতঘর তল্লাশি করে ৭৬ বান্ডেল জাল টাকা তৈরির কাগজ ও এক কৌটা জাল টাকা তৈরির রং উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে জানান ১৪ এপিবিএনের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer