প্রকাশিত: ০৯/১২/২০১৮ ২:৩৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে জামায়াত নেতা এইচ এম হামিদুর রহমান আযাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের কাছে হামিদের পক্ষে এ চূড়ান্ত মনোনয়ন জমা দেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী।

এরআগে, শনিবার (৬ ডিসেম্বর) জোটগতভাবে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে হামিদুর রহমান আযাদের নাম ঘোষণা করে বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য যে, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিত জামায়াতের শীর্ষ নেতা হামিদুর রহমান আযাদ। তার প্রার্থিতা নিয়ে হাইকোর্টে পৃথক দুইটি রিট করা হয়েছিল। কিন্তু আদালত দুইটি রিট খারিজ করে দেন। রিট দুটির মধ্যে একটি ছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে কীভাবে ধানের শীষ প্রতীক পেতে পারেন? অপরটি ছিল মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের দণ্ড পাওয়ার পর কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন?

অন্যদিকে এই আসন থেকে ধানের শীষের মনোনয়নপত্র নিয়েছিলেন সাবেক দুই বারের নির্বাচিত সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। কিন্তু জোটগতভাবে আসনটি জামায়াতকে দিয়ে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer