ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/১২/২০২৪ ৮:৪৩ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলার অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) শহরের আল আমিন ট্রাস্ট কমপ্লেক্সে ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়।

জেলা জামায়াতের অমুসলিম শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা এম বি বাকের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন।

অমুসলিম বিভাগের সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সাইফুল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, সদস্য মাওলানা খোন্দকার আইয়ুব আলী, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোল্লা মিজানুর রহমানসহ প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা শ্রী পরেশ কান্তি সাহাকে সভাপতি ও শ্রী উত্তম কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer