প্রকাশিত: ১০/০৭/২০১৮ ৪:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৫ এএম

ডেস্ক রিপোর্ট ::
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, অক্টোবরের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে। এ জন্য দেশের ৩০০ সংসদীয় আসনের ভোটার তালিকা সিডি আকারে প্রস্তুতের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অপর নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
হেলালুদ্দীন আহমেদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। তফসিলের আগেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে। প্রতি বছরের ১ মার্চ ভোটার তালিকা দিবস হিসেবে সরকার ঘোষণা দিয়েছেন। এ দিবসটি জাঁকজমকভাবে পালনের জন্য মাঠ পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য প্রতিটি জেলা উপজেলায় কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন তিন সিটি নির্বাচনে (রাজশাহী, সিলেট ও বরিশাল) ইভিএম ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে ইসি। বরিশালে ১০টি, সিলেট ও রাজশাহীতে ২টি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনেও তিনটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।
সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে না। তবে কেউ নিজে এসে ভোটার হতে চাইলে তাকে ভোটার করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।
তিনি বলেন, সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচয়ের সিদ্ধান্ত দিলেও আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকায় বিষয়টি থাকছে না। তবে তারা (হিজড়া) নারী কিংবা পুরুষ হিসেবে ভোট দিতে পারবেন। কেউ যদি দরখাস্ত করেন তবে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...