ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৬/২০২৩ ৭:৩২ এএম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। বৈঠকে জাপার নির্বাচন পরিকল্পনা, আগামী নির্বাচনে তারা জোটবদ্ধাভাবে অংশগ্রহণ করবে কিনা, তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (০৪ জুন) বিকেলে মার্কিন দূতের গুলশানের বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

বৈঠকে অংশ নেওয়া জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মওলা বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে স্বাভাবিক কথা হয়েছে। তিনি মার্কিন ভিসানীতি সম্পর্কে জাপার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন।

গত ২৪ মে ভিসানীতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এতে বলা হয়েছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে যারা বাধা দেবে, তারা মার্কিন ভিসা পাবে না।

মাশরুর মওলা বলেন, জি এম কাদের মার্কিন রাষ্টদূতকে তাদের ভিসানীতিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হিসেবে দেখছে বলে জানিয়েছেন।

তিনি জানান, পিটার হাস জানতে চান জাপার উপর সরকারের চাপ আছে কিনা। জবাবে জাপা জানিয়েছে, আপাতত চাপ নেই। তবে ভবিষ্যতে চাপের আশঙ্কা রয়েছে।

এ সময় জাপার নির্বাচন পরিকল্পনা জানতে চান পিটার হাস। জবাবে জি এম কাদের জানান, তার দল নির্বাচনে অংশ নেবে। জোট করে ভোট করার পরিকল্পনা আছে কিনা, মার্কিন রাষ্ট্রদূত জানতে চাইলে জাপা চেয়ারম্যান জানান, তাদের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে।

জাপা চেয়ারম্যানের বিশেষ দূত আরও বলেন, রাষ্ট্রদূত নির্দিষ্ট কোনো দলের সঙ্গে জোটের পরিকল্পনা জানতে চাননি। আওয়ামী লীগ বা বিএনপির কথা বলেননি। শুধু জানতে চেয়েছেন, জাপা জোট করে নির্বাচনে অংশ নেবে কিনা।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...