প্রকাশিত: ২৫/০৭/২০১৮ ৭:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৫ এএম

ডেস্ক রিপোর্ট::
গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে মাগুরার শালিখা পুলিশ ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। কিন্তু মামলা দায়েরের সময় ইয়াবার পরিমাণ কমে ২২০ পিস হয়ে যায়। এমনকি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দেয়ায় আসামি করা হয়েছে এক গ্রামবাসীকে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার আদালতে শালিখা থানার অফিসার ইনচার্জের (ওসি) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মাগুরার দুর্নীতি দমন ট্রাইবুনাল আদালতে মামলাটি দায়ের করেছেন শালিখা উপজেলার সাবলাট গ্রামের বিশারত মোল্যার ছেলে মহব্বত হোসেন।

মামলার এজাহারে বলা হয়ে, গত ৩১ মার্চ কক্সবাজারের টেকনাফ এবং নারায়ণগঞ্জের তিন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামের মাদক ব্যবসায়ী কামরুল ইসলামের বাড়িতে অবস্থান করছিল।

বিষয়টি জানতে পেরে ওই গ্রামের বিশারাত মোল্যার ছেলে মহব্বত হোসেন গ্রামবাসীকে সাথে নিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের সাবরাম শিকদার পাড়ার জামাল হোসেন, একই উপজেলার গুচ্ছগ্রামের সালিমুল্লাহ এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দী গ্রামের ইউসুফ আলীকে পুলিশে ধরিয়ে দেয়।

এ ঘটনার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলেও শালিখা থানার ওসি রবিউল ইসলাম উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২২০ পিস হিসেবে উল্লেখ করে বিপুল পরিমাণ ইয়াবা সরিয়ে ফেলেন।

অন্যদিকে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেয়ায় ক্ষুব্ধ শালিখা থানার ওসি আসামিদের সঙ্গে মহব্বত হোসেনের নামটিও জুড়ে নানাভাবে হয়রানি করছেন। শুধু তাই নয়, মামলা থেকে নাম বাদ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে পরবর্তিতে তার কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করলেও হয়রানি বন্ধ হয়নি।

মামলার বাদী মহব্বত হোসেন বলেন, রবিউল ইসলাম এখানে ওসি হিসেবে দায়িত্ব নেয়ার পরই মাদকের ব্যবসা বিস্তার লাভ করেছে।

তবে শালিখা থানার ওসি রবিউল ইসলাম মামলাটি ‘শত্রুতামূলক’ বলে দাবি করেছেন। তিনি বলেন, এই মামলার বাদী মহব্বত হোসেন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। কিছুদিন আগে তার নেতৃত্বে একটি খুনের ঘটনা ঘটে। সে ওই আমলার অভিযুক্ত আসামি। তাছাড়াও তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। সে বিশেষ উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করেছে।

মামলার আইনজীবী গোলাম নবী শাহিন জানান, বুধবার আদালতে মামলার আবেদন দাখিল করা হলে দুর্নীতি দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক শেখ মফিজুর রহমান মামলাটি আমলে নিয়ে দুর্ণীতি দমন কমিশনকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...
Single Page Footer