উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ৫:৪৫ পিএম , আপডেট: ২৩/০৮/২০২৩ ৬:০৫ পিএম

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা ২৪ ঘণ্টায় ইস্যু করা হবে বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উন্নয়ন যাত্রা, উল্লেখ করার মতো। বাংলাদেশিদের জন্য, পবিত্র ভূমি সফর আরও সহজ করা হয়েছে। ওমরাহ ভিসা ২৪ ঘণ্টায় ইস্যু করা হবে।‘

বুধবার (২৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দুই দেশের সম্পর্কে কোনো চ্যালেঞ্জ নেই, সম্ভাবনা আছে। বিনিয়োগের দ্বার উন্মুক্ত আছে। ব্যবসা বাণিজ্যে এগিয়ে যেতে, বিনিয়োগ বাড়াতে কোনো বাধা নেই।‘

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘১৪ বছরে কৌশল গত অবস্থানে সৌদি আরবের সঙ্গে কাজ করে আসছি। হজ ব্যবস্থাপনা আরও ভালো হয়েছে। পর্যটন ও সবুজায়ন নিয়ে আরও কাজ করতে চায় দেশটি। ফ্লাইট ফ্রিকুয়েন্সি বাড়ানোর কথা ভাবা হচ্ছে। সৌদি আরবে, কর্মঠ শ্রমিক পাঠানোর আগ্রহ আছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে পরস্পরের সহযোগিতায় ঐক্যমতে পৌঁছানো গেছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...