প্রকাশিত: ১৩/০৩/২০১৭ ৯:২৮ পিএম

স্টাফ রিপোর্টার::

বাংলাদেশের ৮২ ভাগ জঙ্গি ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদের পথে পা বাঁড়িয়েছে। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পুলিশ প্রধানদের সম্মেলনে এক উপস্থাপনায় এ তথ্য তুলে ধরেন পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গোপনীয়) মো. মনিরুজ্জামান।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এ পর্যন্ত গ্রেফতার হওয়া ২৫০ জঙ্গির সঙ্গে কথা বলে এক জরিপে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

জরিপে উঠে আসে, দেশের ৮০-৮২ ভাগ জঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারসহ বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপস ব্যবহার করে জঙ্গিবাদের পথে ধাবিত হচ্ছে। এদের মধ্যে ৫৬ শতাংশ সাধারণ শিক্ষার্থী ও ২২ শতাংশ মাদরাসার পড়াশুনা ছেড়ে জঙ্গিবাদে জড়িয়েছে।

মো. মনিরুজ্জামান বলেন, জঙ্গিরা আগে শুধুমাত্র ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করত। তবে এখন তারা কৌশল পাল্টে থ্রিমাসহ নতুন নতুন অ্যাপস ব্যবহার করছে, যে কারণে তাদের শনাক্ত করতে গোয়েন্দাদের হিমশিম খেতে হচ্ছে। এজন্য প্রযুক্তি খাতে বিনিয়োগ ও প্রশিক্ষণ বাড়াতে হবে।

সোমবার বিকেলে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ পুলিশের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এসব বিষয় উঠে আসতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের যৌথ আয়োজনে এ সম্মেলন চলবে ১৪ মার্চ পর্যন্ত।

কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছেন আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন,ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের কর্মকর্তারা।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...