ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৮/২০২৩ ৮:৫২ এএম

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ নিয়ে দেশে জঙ্গি তৎপরতা ও উগ্র সংগঠন হিসেবে ৯টি সংগঠনকে নিষিদ্ধ করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের কাছে প্রতীয়মান হয়েছে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামক জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলার পরিপন্থী। ইতিমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

জামাতুল আনসারের সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান ওরফে মাসুদ ওরফে রণবীর চলতি বছরের শুরুতে র‍্যাবের হাতে ধরা পড়েন। কক্সবাজারের উখিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে বান্দরবানে অভিযানেও সংগঠনটির বেশ কয়েকজন ধরা পড়ে।

প্রজ্ঞাপন জারির পর এই জঙ্গি সংগঠন নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে র‍্যাব। এতে বলা হয়েছে, র‍্যাবের পক্ষ থেকেই জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ করতে প্রথম আবেদন করা হয়েছিল। র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা সদর থেকে আট তরুণ নিখোঁজ হন। তাঁদের পরিবার কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। তাঁদের উদ্ধারে কার্যক্রম চালাতে গিয়ে র‍্যাব জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামের নতুন জঙ্গি সংগঠনের সক্রিয়তার তথ্য পায়। র‍্যাব জানতে পারে, এ সংগঠনের সদস্যরা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কেএনএফের সহায়তায় সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে।

এর আগে নিষিদ্ধ আট সংগঠন হলো—জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি), শাহাদাৎ-ই আল-হিকমা, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম এবং আল্লাহর দল।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer