প্রকাশিত: ০৭/০৪/২০১৭ ৭:৩০ পিএম

বিবিসি::
ভারতের পুলিশ বলছে, তারা জঙ্গল থেকে এমন একটি শিশুকে উদ্ধার করেছে যে, তাদের সন্দেহ, বানরদের সাথে বসবাস করতো।
উত্তর প্রদেশের এক অরণ্যে মেয়েটিকে খুঁজে পাওয়া যায়।
তার বয়স আট থেকে ১০ বছরে মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।
পুলিশ এখন ঐ এলাকার আশেপাশে নিখোঁজ শিশুদের সম্পর্কে খোঁজ-খবর করছে।
ডাক্তাররা তাকে পরীক্ষা করে বলেছেন, মেয়েটি কোন কথা বলে না, শুধু বানরের মতো কিচির-মিচির করে।
কয়েক সপ্তাহ আগে নেপালের সীমান্ত সংলগ্ন কাতারনিয়াঘাট সংরক্ষিত অরণ্যে একদল বানরের মধ্যে গ্রামবাসীরা যখন মেয়েটিকে প্রথম দেখতে পায়, তখন সে ছিল পুরোপুরি নগ্ন।
সে অপুষ্টিতে ভুগছিল এবং তার দেহে বেশ কয়েক জায়গায় ক্ষত ছিল।
উত্তর প্রদেশ পুলিশের একজন কর্মকর্তা সুরেশ যাদব বিবিসিকে বলেন, তারা যখন মেয়েটিকে উদ্ধার করতে যায়, তখনও সে একদল বানরের সাথে খেলা করছিল।
পুলিশ যখন মেয়েটিকে নিয়ে আসার চেষ্টা করছিল তখন বানররা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
মেয়েটির নাম রাখা হয়েছে বন দুর্গা।
চিকিৎসার জন্য তাকে লাখনাউয়ের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
অনেকেই মেয়েটিকে রুডিয়ার্ড কিপলিং-এর অমর উপন্যাস ‘জাঙ্গল বুক’-এর প্রধান চরিত্র মোগলির সাথে তুলনা করছেন।
তবে মেয়েটি ঠিক কত দিন ধরে বনে বসবাস করেছে সে সম্পর্কে কোন পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ...

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...