প্রকাশিত: ২৮/০৫/২০১৬ ৭:৪০ এএম
photo-1464375648_129382বরিশাল: বরিশালে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের নিহত ওই কর্মীর নাম রেজাউল করিম। তাঁর মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

বরিশাল নগরের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবদুর রউফ খান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটে। রেজাউলসহ চারজনকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত রেজাউলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান। –

পাঠকের মতামত

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...