প্রকাশিত: ১১/১১/২০১৮ ৩:৫২ পিএম

প্রেস বিজ্ঞপ্তিঃ
সদ্য পরিপূর্ণ স্যাটেলাইটে আসা “চ্যানেল এস” টিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন জেলার অন্যতম পাঠক প্রিয় বহুল প্রচারিত দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক স.ম.ইকবাল বাহার চৌধুরী। গত ৭ নভেম্বর চ্যানেল এস এর এমডি জামাল হোসেন পান্না স্বক্ষরিত এক পত্রে এ তথ্যে নিশ্চিত করেন এবং তার হাতে পরিচয়পত্র , লগো/মাইক্রোফোন, দুটি গেঞ্জি ও দুটি লগো স্টিকার মগ তুলে দেন। সাংবাদিক স.ম.ইকবাল বাহার চৌধুরী বর্তমানে জেলার বহুল প্রচারিত, পাঠক নন্দিত দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার বার্তা সম্পাদক, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ সিটিজি ডট কম‘র সাব-এডিটর ও বার্তা প্রধান, লন্ডন ভিত্তিক ইউথবাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ও জেলার মফস্বল সাংবাদিকদের একমাত্র বৃহত্তম সংগঠন কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরাম‘র সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি একজন সৎ, সাহসী ও অনুসন্ধিৎসু সাংবাদিক হিসাবে জেলায় বহুল পরিচিত। তিনি জেলার একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা (দরগাহঘোনা) গ্রামের মৃত ছবির আহমদ চৌধুরীর পুত্র। জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিনে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস নিয়ে এমএ(প্রিলিঃ) পাশ এ সাংবাদিক ইতিপুর্বে দৈনিক আমাদের সময়, দৈনিক দিনকাল সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় মহেশখালী প্রতিনিধি, স্যাটেলাই টিভি চ্যানেল মোহনা টিভি’র উপকুলীয় প্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করেছেন নিষ্টার সাথে। পেশাগত জীবনে সহজ ও নৈতিকতার সাথে এগিয়ে যেতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবমহলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় চ্যানেল এস টিভির চেয়ারম্যান শেখ নাদের হোসেন লিপু ও এমডি জামাল হোসেন পান্না সহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক স.ম.ইকবাল বাহার চৌধুরী।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...