ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ১১:০৬ এএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় নিহত হয়েছেন হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল রবিউল হক (২৫)। বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় প্রতিদিনের মতো হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৪৬৬৭) চেকপোস্ট অমান্য করে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হককে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান

নিহত রবিউল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।

এ সময় ট্রাকচালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মো. মনিরুল ইসলামকে (২৬) আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...