প্রকাশিত: ১৪/০৬/২০২০ ২:০৯ পিএম

হেলাল উদ্দিন টেকনাফ ::
তীব্র শাসকষ্ট নিয়ে অযত্ন ও অবহেলায় মারা গেছেন টেকনাফ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি উখিয়ার কুতুপালংয়ে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৩৫ মিনিটে মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভূগছিলেন৷ মৃত্যুর আগে টাইফয়েড রোগ হয়েছিল৷ সর্বশেষ তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান৷

মৃত্যুর আগের দিন তিনি গায়ে জ্বর নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তবে মাওলানা ফেরদৌস আহমদ জমিরীর পরিবারের অভিযোগ, তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন। অক্সিজেনের সংকট দেখিয়ে তাকে ভর্তি করা হয়নি। পরে তিনি ফিরে আসেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেও তাকে ভর্তি করা হয়নি। পরে তিনি এমএসএফ হাসপাতালে ভর্তি হন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ জন মেয়ে, ৩ জন ছেলে, নাতি-নাতনী, রাজনৈতিক শুভাকাংখী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ বাদে আছর হ্নীলা মৌলভী বাজারে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

এমএসএফ হাসপাতালে তার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল নেয়া হয়েছে। তবে করোনা টেস্টের এখনও ফলাফল আসেনি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer