ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১০:১০ এএম

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ শিকার করার সময় আরাকান আর্মির হাতে বন্দি ১১ জেলে ৪ দিনেও দেশে ফেরেনি। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে তাদের পরিবার। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।

বন্দি জেলেদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত বাসিন্দাও রয়েছেন। এ সময় তাদের দুটি ট্রলারও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

বন্দি বাংলাদেশি জেলেরা হলেন- আব্দুল সালামের ছেলে মোহাম্মদ কাসেম (৩৫), আজিজুর রহমান (২০), মোহাম্মদ ইব্রাহিম (২৫), মোহাম্মদ মহিউদ্দিন (৪৬) এবং কক্সবাজার জেলার মোহাম্মদ আব্দুল্লাহ (৩০); যারা কক্সবাজার, টেকনাফ কায়ুকখালি ঘাট ও শাহপরীর দ্বীপের বাসিন্দা।

এছাড়া নুরুল আমিন (৩৭), মোহাম্মদ জুবায়ের (১৮), নুর আলম (৫৭), সৈয়দ হোসেন (২৮), আব্দুল হামিদ (৬০) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ট্রলার মালিকরা জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণে মাছ শিকারের সময় মিয়ানমারের আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং বিজিবিকে জানানো হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, আটক মোট ১১ জনের মধ্যে বাংলাদেশি কতজন, তা শনাক্ত করে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...