প্রকাশিত: ১৭/১১/২০১৮ ৮:০৯ এএম

ষড়ষন্ত্রকারীদের সতর্ক করে দিয়েছেন সদ্য রাজনীতে আসা আলোচিত মডেল তারকা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, চা দোকানি থেকে যদি নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে হিরো আলমের এমপি ইলেকশন করার খবরে সবার এতো হিংসে কেন।
শুক্রবার এনডিটিভি বাংলাকে দেয়া এক সাক্ষৎকারে তিনি এসব কথা বলেন। হিরো বলেন, কিছু মানুষ ও মিডিয়া আমার এমপি-মন্ত্রী হওয়া ঠেকাতে ষড়যন্ত্র শুরু করেছে। তারা চায় না আমি নির্বাচন করে এমপি-মন্ত্রী হই।

সমালোচনাকারীদের কড়া জবাবের পাশাপাশি তাদের ধন্যবাদও দিয়েছেন আলোচিত এই মডেল-অভিনেতা। তিনি বলেন, আমাকে নিয়ে যারা নীতিবাচক সমালোচনা করছেন, তাদের ধন্যবাদ জানাই।

সমালোচকদের উদ্দেশ্যে হিরো বলেন, আমাকে নিয়ে ব্যঙ্গ-কৌতুক করার আগে একবার ভাবুন, জিরো থেকে হিরো আলম কেমনে হলাম। অনেক সাহস, পরিশ্রম আর স্বপ্নের জোরেই জিরো থেকে হিরো আলম হয়েছি। দেশ-বিদেশের মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কজনকে নিয়ে এত মাতামাতি হয়েছে? কজনকে খোঁজার জন্য গুগলে এত বেশি সার্চ হয়েছে?

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুবার ৭১ ও ১৬ ভোটে হেরেছি। তখনই ঘোষণা দিয়েছিলাম, ফের কোনো দিন নির্বাচন করলে জাতীয় সংসদ নির্বাচন করব। আর কোনো ছোট-খাটো ইলেকশন করবো না। সেই সুযোগটা এবার কাজে লাগাতে চাই। দলীয় মনোনয়ন হাতে নিয়েই বগুড়ায় ফিরব।

হিরো আরো বলেন, এলাকার ভোটাররা পোস্টার-ব্যানার তৈরি করে দেয়ার কথা বলছেন। অনেকেই নির্বাচনী প্রচারণার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন। আমার অর্থ নেই, মানুষের ভালোবাসাই আমার বড় শক্তি। এলাকাবাসীই আমার নির্বাচনী খরচ বহন করবেন। বিনিময়ে নির্বাচিত হতে পারলে সব সময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকবো। অতীত কখনো ভুলে যাব না।

এদিকে হিরো আলমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টির মনোনয়ন ফরম তিনি যে হারিয়ে ফেলেছেন, তাকে তিনি অপপ্রচার বলে উল্লেখ করেন। তিনি বলেন, এসব গুজবে নির্বাচন থেকে আমাকে বিরত রাখা যাবে না।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...