ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৭/২০২৫ ১০:২১ এএম

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার রাত ১২টার দিকে, চকবাজার থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আরিফ নামে এক যুবককে ধরে চকবাজার থানায় নিয়ে যান ছাত্রদল কর্মীরা। তাদের অভিযোগ, আরিফ ছাত্রলীগ কর্মী। কিন্তু ওই যুবককে নিজেদের কর্মী দাবি করে তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে যান শিবির নেতা-কর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে দুই পক্ষকে থানা এলাকা থেকে সরিয়ে দেয়। পরে, পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় একে অন্যকে দায়ী করছে ছাত্রদল ও শিবির।

ছাত্র শিবিরের উত্তর শাখার প্রচার সম্পাদক সিরাজ মানিক জানান, জাবেরুল ইসলাম নামে তাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া তাদের ১৫ থেকে ২০ জন নেতা কর্মী আহত হন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে যুবদলের এক নেতার দাবি, ছাত্রশিবির তাদের নেতা–কর্মীদের ওপর থানা এলাকায় হামলা চালিয়েছে। হামলায় তাদের ১০ জন আহত হয়েছে বলেও দাবি তার।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer