প্রকাশিত: ১৮/০৬/২০১৮ ৭:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
চট্টগ্রামে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকালে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান। নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করে র‍্যাব।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তি হলেন— কক্সবাজারের রামুর হাসু মিয়ার ছেলে মো. আবু তাহের (৪০) ও উখিয়ার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আলম (২৪)।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, কক্সবাজার থেকে একটি কাভার্ডভ্যান যোগে বিপুল পরিমাণ মাদক ঢাকায় নেয়া হচ্ছে— এমন খবর পেয়ে অভিযান চালায় র‍্যাবের একটি দল।

এ সময় নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার এনসিসি ব্যাংকের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। ওই সময় সন্দেহজনক কাভার্ডভ্যান চট্ট-মেট্রো-অ-১১-০৫৯৯‘কে থামিয়ে এর দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা স্বীকার করে ইয়াবা চালান নিয়ে যাওয়ার কথা।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যান থেকে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা বলে জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকা মিমতানুর রহমান।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer