প্রকাশিত: ২৬/১০/২০১৯ ৮:৩৯ পিএম

tokচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি শিক্ষার্থীকে র‌্যাগিং দেওয়ার অপরাধে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতর এলাকার একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটকৃতরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের আরাফাত রহমান, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের জিহাদ হোসেন ও একই বর্ষের লোক প্রশাসন বিভাগের আরশিল আজীম নীলয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি টহল টিম পরিবহন দফতর এলাকার একটি দোকান থেকে র‌্যাগিং চলাকালে ওই তিন শিক্ষার্থীকে হাতে নাতে ধরে। পরে তাদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী সমকালকে বলেন, প্রক্টরিয়াল বডির সদস্যরা টহল কালে ওই তিন জন শিক্ষার্থীকে ধরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করে আমরা তাদেরকে পুলিশে সোপর্দ করি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...