উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৪/২০২৫ ৪:০০ পিএম , আপডেট: ০২/০৪/২০২৫ ৪:০৩ পিএম




লোহাগাড়ায় বাস ও মাক্রোবাসের সংঘর্ষে অলৌকিক ভাবে বেঁচে আরাধ্য বিশ্বাস নামের শিশুটি।এদিতে আরাধ্য পরিবারের খোঁজ পেতে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা



চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও মাক্রোবাসের সংঘর্ষে আহত আরাধ্য বিশ্বাস নামে একটি শিশু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ইউরো ওয়ার্ডে ভর্তি আছে। শিশুটি শুধু নিজের ও বাবার নাম দীলিপ বিশ্বস বলতে পারছে। এর বেশি কিছু তার মনে নেই। ভুলে গেছে বাড়ির ঠিকানাও। শিশুটিকে শনাক্তে পরিবারে বার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন চমেকের চিকিৎসকরা।



বুধবার (২ এপ্রিল) ওই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা। মাথায় আঘাত পাওয়া এই শিশু হাসপাতালের বেডে শুয়ে শুধু কাঁদছে।



চমেক হাসপাতালের চিকিৎসক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছে, ‘শিশুটি মাথায় আঘাত পেয়েছে। এখন তার স্বজনদের দরকার। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারে খবর দিন প্লিজ।



লোহাগড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এরআগে ঈদের দিন একই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো ৫ জন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...