প্রকাশিত: ১২/০৫/২০১৮ ১০:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৩ এএম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় রাস্তা পার হওয়ার সময় মিনিট্রাকের ধাক্কায় আহত সাকিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ফুলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে হলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সে।

শিশু সাকিব খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি দরগাহপাড়া গ্রামের মো. মানিকের ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাকিব শনিবার সকালে নানার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের দরগাহ ব্রিজ নামক এলাকায় গিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় চকরিয়ামুখী দ্রুতগামী মিনিট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে সে মারা যায়।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই জসিমউদ্দিন বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাকটি পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু সাকিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer