প্রকাশিত: ২৮/০৭/২০১৭ ৮:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৬ পিএম

চকরিয়া প্রতিনিধি::
চকরিয়ায় ট্রাক চাপায় মরিয়ম বেগম (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দরগাহ পাড়াস্থ নওশেদ আলীর মেয়ে ও স্থানীয় নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এএসআই মো. হেলাল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য মহাসড়কের ইসলামনগরস্থ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মরিয়ম। এ সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক ওই ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরো জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-লেপার কাউকে আটক করা সম্ভব হয়নি।’

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer