ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৮/২০২২ ৬:৫২ এএম

কক্সবাজারের চকরিয়ার ৪টি পেট্রোল পাম্পকে ওজনের কম দেওয়া সহ বিএসটিআই এর ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকার দায়ে ৭৫হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ আগষ্ট) দিনে চকরিয়া উপজেলার সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত-উজ-জামান ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেছেন।

অফিস সূত্রে জানা গেছে, চকরিয়া পৌর ফিলিং স্টেশনে ভ্রাম্যমান অভিযান চালাতে গিয়ে ৫লিটার অকটেন পরীক্ষা করা হয়। পরিমাপের সময় ৩৬০ মিলিলিটার অকটেন কম পাওয়ায়,ওই ফিলিং ষ্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।এরপরে উপজেলার অপর ৩টি ফিলিং স্টেশন মেসার্স আবদুল মোনাফ এন্ড সন্স, মেসার্স ছিদ্দিক ফিলিং স্টেশন ও মেসার্স এনআরসি ফিলিং স্টেশনকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ফিলিং স্টেশনে তেলের পরিমাপ সঠিক পাওয়া গেলেও ওজনের ক্ষেত্রে বিএসটিআই প্রদত্ত ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ ছিল না।তাই এই তিন প্রতিষ্ঠানকে হালনাগাদ চুরির জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় চকরিয়া থানা পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...