প্রকাশিত: ০৫/০৫/২০১৯ ৭:৪৭ এএম

নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ঘরবাড়ি মেরামত ও আহত রোহিঙ্গাদের চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু করেছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : আইএসপিআর
ঘূর্ণিঝড় ফণী পরবর্তী দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ঘরবাড়ি মেরামত ও আহত রোহিঙ্গাদের চিকিৎসা সহায়তা কার্যক্রমে আজ শনিবার অংশগ্রহণ করেন তাঁরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে সেনাবাহিনীর ১৭০টি দুর্যোগ ব্যবস্থাপনা দল, ১৭ হাজার ৫৫০টি ত্রাণের প্যাকেট, ১৬টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট, ৩৩৬টি ট্রাইশেক বোট, ২৯৬টি স্পিডবোট, ১১টি ওয়াটার ব্রাউজার, চারটি জাপানিজ উদ্ধার বোট ইত্যাদি প্রস্তুত রয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী তার সব এলাকায় সাইক্লোন মনিটরিং সেল গঠন করে ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ করেছে। সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন করেছে। তাছাড়া সেনাবাহিনী তার নিজস্ব সম্পদ থেকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী প্রস্তুত রেখেছে। দুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা দিতে ৭৮টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। বিশেষ যন্ত্রপাতিসহ দুর্যোগ ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে যাদের স্বল্প সময়ের মধ্যে মোতায়েন করা যাবে। ভূমিধসের বিষয়টি বিবেচনায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনা দল প্রস্তুত রাখা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer