প্রকাশিত: ২৬/০৫/২০২১ ১১:২৪ এএম

ইমাম খাইর::
ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে সমুদ্রে জোয়ারের পানি বেড়ে মেরিন ড্রাইভ প্রায় ছুঁয়েছে। ঢেউয়ের শেষ আচড়টা পড়ছে সোজা মেরিন ড্রাইভ সড়কে। কিছু কিছু এলাকায় সাগরতীরের মাটি ভেঙে পড়েছে।

তবে, এখনো পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া য়ায় নি।

ইনানী রয়েল টিউলিপ এলাকা থেকে আনসার বাহিনীর এক সদস্য জানিয়েছেন, বুধবার (২৬ মে) সকাল ৯টা থেকে সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে। ঢেউ আচড়ে পড়ছে মেরিন ড্রাইভে। সমানতালে বাতাসও বইছে। বের হওয়া দায়।

পানিতে প্রায় ডুবে গেছে নৌবাহিনীর নির্মিতব্য জেটিঘাট।

তিনি জানান, সোয়া ৯টার দিকে বৃষ্টি আরম্ভ হয়। এখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে, বাতাসের তীব্রতা খুব বেশি নয়।

তেমন ক্ষয়ক্ষতি না হলেও সাগরপাড়ের গাইডওয়ালে চড়ছে জোয়ারের পানি। কখন কি হয় বোঝা যায় না।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...