প্রকাশিত: ৩১/০৩/২০১৭ ৪:০৭ পিএম

শ.ম.গফুর, উখিয়া ::

ঘূমধুমে এক পুলিশ কনস্টেবল নিজ গুলিতে আত্মহত্যা করেছে। নিজের অস্ত্র কপালে ঠেকিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর -পরই কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। আজ (৩১ মার্চ) সকাল অনুমান ১২ টার দিকে এ ঘটেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে। আত্মহত্যা কারী পুলিশ কনেস্টেবল তুষার কান্তি দে (২৪) ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলায় বলে ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই আমিনুর রহমান জানান। নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এস আই মনির হোসেন জানান,কি কারণে এমন ঘটনা ঘটাল তা জানিনা। তবে ধারণা করেছেন পারিবারিক বা প্রেম ঘটিত কোন কারণে আত্মাহত্যার ঘটনা ঘটাতে পারেন। এদিকে সহকর্মী পুলিশ সদস্যের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কর্মরত পুলিশ সদস্যদের মাঝে। বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer