প্রকাশিত: ১৫/১১/২০১৮ ৯:৫১ পিএম

ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবারের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কণ্ঠশিল্পী বেবী নাজনীনকেও আটক করা হয়। পরে পুলিশ বেবী নাজনীনকে ছেড়ে দেয়।

নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।

দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন শেষে ফিরছিলেন নিপুণ রায় চৌধুরী। নাইটিঙ্গেল মোড় পার হওয়ার গোয়েন্দা পুলিশ বেবী নাজনীন ও নিপুণ রায়কে আটক করে বলে জানান ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।

এর আগে পল্টন থানায় দায়ের করা তিনটি মামলা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব বিভাগ) কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে পল্টন থানায় দায়ের করা তিনটি মামলা বৃহস্পতিবার ডিবিতে হস্তান্তর করা হয়।

বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

এ সময় বিক্ষুব্ধরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পল্টন থানা পুলিশ তিনটি মামলা করে।

তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জনকে ও গ্রেফতার করা হয়েছে ৬৫ জনকে। এর মধ্যে রিমান্ডে পাঠানো হয়েছে ৩৮ জনকে। এছাড়া ২৭ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...