প্রকাশিত: ০৩/০২/২০১৭ ৩:২৫ পিএম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও ছাত্রলীগের গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত আব্দুল হাকিম শিমুলের ভাই মো. আজাদ বাংলানিউজকে বিষয়টি জানান।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয়কে মারধর করেন। এ ঘটনায় মেয়রের বাসা থেকে পুলিশ পিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, বিজয়কে মারধরের ঘটনার প্রতিবাদে বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মেয়রের বাসায় হামলা চালান। এক পর্যায়ে মেয়রের বাসা থেকে গুলি ছোড়া হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলসহ তিন সংবাদকর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...