ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ৭:৫৬ এএম

চারদিকে হইচই আর সাজ সাজ রব। দীর্ঘ দিনের প্রেম চুকিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে রনি ও প্রেমা (ছদ্মনাম)। কিন্তু বিয়ের আগের রাতেই সব উৎসব-আয়োজন রূপ নেয় বিষাদে। গায়েহলুদের অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রনি বিজি। তারপর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশপাড়া গ্রামে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা। অথচ শুক্রবার দুপুরে তাদের বসার কথা ছিল বিয়ের পিঁড়িতে।

এ ঘটনার পর দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের রনি মিজি বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী ও স্বজনরা। রনি মিজি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে।

শুক্রবার জুমার নামাজ শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রনি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। পড়ালেখার সময় পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ঠিক হয় এবং সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু গাঁয়ে হলুদের উৎসব চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রনি। পরিবারের লোকজন তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এদিকে বরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন কনে ও তার প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটি হাসপাতালে এবং বাবা বিদেশে চিকিৎসাধীন রয়েছে বলে রনির পারিবারিক সূত্রে জানা গেছে।

দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন, রনি মিজির দাফনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আগের দিন এমন ঘটনা ঘটে গেলে। বিষয়টি হৃদয় বিদারক।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer